Shop
Showing all 12 results
-
Dry Fruits
Black Garlic – 500gm
৳ 1,500.00Original price was: ৳ 1,500.00.৳ 1,395.00Current price is: ৳ 1,395.00. Add to cartবাজারে পাওয়া রসুনকে ছয় সপ্তাহের বেশি সময় ধরে ফার্মেন্টেড করে ব্ল্যাক গার্লিক তৈরি করা হয়। এই রসুনের খোয়াগুলির রং কালো হয়ে থাকে। এই রসুনের ঝাঁজ তীব্র হলেও, এর স্বাদ ততটা শক্তিশালী নয়। এ কারণে এশিয়ার বিভিন্ন দেশ যেমন জাপান, কোরিয়া এবং থাইল্যান্ডে সাদা রসুনকে ফার্মেন্টেড করে কালো রসুন তৈরি করা হয়। এটি বর্তমানে স্বাস্থ্যকর সুপারফুড হিসাবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
-
Dates (খেজুর)
Egyptian Medjool Small 1kg
৳ 1,899.00Original price was: ৳ 1,899.00.৳ 1,499.00Current price is: ৳ 1,499.00. Add to cartমেডজুল খেজুর, খেজুরের রাজা হিসেবে পরিচিত। এটি বিশ্বের প্রাচীনতম চাষ করা ফল, এই খেজুরের উৎপত্তি উত্তর আফ্রিকায়, সম্ভবত মরক্কোতে, সেখানে এগুলো শুধুমাত্র রাজপরিবারের জন্য সংরক্ষিত থাকত। মেডজুল খেজুর আকারে বড়, রসালো মাংস এবং মিষ্টি, অনেকটা ক্যারামেলের মতো, তাই এই খেজুর বিশ্বব্যাপী অত্যন্ত মূল্যবান।
-
Ghee (ঘি)
Gawa Ghee/গাওয়া ঘি (500 গ্রাম)
৳ 1,200.00Original price was: ৳ 1,200.00.৳ 900.00Current price is: ৳ 900.00. Add to cartঘরে বসে পাবনার খাঁটি ঘি কোথায় পাবো ? আপনার মনে যদি এমন প্রশ্ন আসে তা হলে আপনি নির্দ্বিধায় Ghorerbazar-এর গাওয়া ঘি খেয়ে দেখতে পারেন। আমরা সারাদেশের ঘি-প্রেমী মানুষের কাছে বিশুদ্ধ পাবনার ঘি নিয়মিত ভাবে পৈৗঁছে দিচ্ছি। আমাদের ঘি এর কারিগরেরা অত্যন্ত যত্ন সহকারে দক্ষ হাতে সময় নিয়ে এই ঘি তৈরি করেন। যুগের পর যুগ এই ঘি তৈরি পেশায় কাজ করার সুবাদে ঘি তৈরিতে তাদের দক্ষতা অনন্য। কয়েক প্রজন্ম ধরে চলতে থাকা ঘি তৈরির এই পেশার প্রতি ভালোবাসা থেকেই তারা ঘি তৈরি করে আসছেন। তাই আমাদের ঘি-তে শুধু স্বাদ আর পুষ্টি নয় মিশে আছে ভালোবাসা। ইতিমধ্যে অনেকেই আমাদের গাওয়া ঘি রান্নায় ব্যবহার করে সন্তষ্টি প্রকাশ করেছেন। কথার ফুলঝুরি দিয়ে পণ্য বিক্রি নয় প্রত্যন্ত অঞ্চল থেকে নিরাপাদ খাদ্য সংগ্রহ ও পুষ্টিগুন বজায় রেখে ক্রেতার হাতে সঠিক মানের পণ্য পৌছে দেওয়ায় আমাদের লক্ষ্য। তাই দেরী না করে অর্ডার করে ফেলুন Ghorerbazar-এর গাওয়া ঘি এবং আপনার পরিবাবের সাথে খাবারের স্বাদ উপভোগ করুন!
-
Dry Fruits
KHEJURI Patali Gurr/পাটালি গুড় 1kg
৳ 850.00Original price was: ৳ 850.00.৳ 790.00Current price is: ৳ 790.00. Add to cartখেজুর গুড়ের বৈশিষ্ট্য:
সম্পূর্ণ নিজস্ব তত্ত্ববধানে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরী করা হয়।
যেকোন ধরনের রাসায়নিক ও কেমিক্যাল মুক্ত।
চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চলের ৭০০০ খেজুরের গাছের রস থেকে প্রস্তুতকৃত।
প্রতিটি গাছ থেকে ৪-৫ দিন অন্তর অন্তর রস সংগ্রহ করা হয় বলে রস এবং গুড়ের মান সর্বোৎকৃষ্ট।
পাটালি গুড়, দানাদার ঝোলাগুড় এবং ঝোলাগুড়এই তিন ধরনের গুড় ঘরের বাজার সরবরাহ করছে।
সবধরণের গুড়ই ১ কেজি এবং ২ কেজির নিরাপদ প্যাকেজিংয়ে এ পাওয়া যাচ্ছে।
-
Oil
Local Maghi Sarisha Oil / কাঠের ঘানির ভার্জিন গ্রেড সরিষার তেল (৫ লিটার)
৳ 1,500.00Original price was: ৳ 1,500.00.৳ 1,400.00Current price is: ৳ 1,400.00. Add to cartসয়াবিন তেল বাজারে আসার পর থেকে আমরা অনেকেই সরিষার তেলের উপকারিতা ভুলে গেছি। অথচ সরিষার তেল একসময় আমাদের রান্নাঘরের প্রধান উপাদান ছিল। সরিষা বা সরিষার তেল এখনও প্রতিটি বাড়ির রান্নাঘরেই রয়েছে এবং এটি রান্না ছাড়া মালিশের জন্যও ব্যবহৃত করা হয়। এই উপমহাদেশে এই তেলের ব্যবহার অনেক পুরনো। 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে চিকিৎসা শাস্রেও সরিষার তেল ব্যবহৃত হয়ে আসছে। এটি ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। সরিষার দানা গুঁড়ো করে সরিষার তেল তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত ৩ ধরনের সরিষা রয়েছে। রাই সরিষা, শ্বেতী সরিষা এবং মাঘি সরিষা। এর মধ্যে মাঘি সরিষা থেকে তৈরি ঘানি ভাঙ্গা প্রথম চাপের তেল স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারি ও খেতে সুস্বাদু ।
-
Honey
Natural Wild Honeycomb-1300 gm
৳ 5,200.00Original price was: ৳ 5,200.00.৳ 4,800.00Current price is: ৳ 4,800.00. Add to cartহলদে বাদামী রঙের চাক সহ মধুটাকেই মূলত হানিকম্ব (Honeycomb) বলা হয়। চাক আর এতে মিশে থাকা প্রাকৃতিক মধু অর্থাৎ পুরো চাকটাকে চকলেটের মতো চাবিয়ে খেলেই, একদম টাটকা মধুর স্বাদ পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে মজাদার ও মিষ্টি খাদ্যের নাম উচ্চারণ করলে সবার আগে আসবে ‘মধু’র নাম। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই মধু’র মাঝে যেই ঘ্রাণ, স্বাদ ও গুণাগুণ বিদ্যমান থাকে, তা বাকিগুলোতে এতো পরিমাণে উপস্থিত থাকে না। অর্গানিক প্রতিটি জিনিসই স্বাস্থ্যসম্মত ও স্বাস্থ্যের জন্য প্রচণ্ড উপকারি বলেই, ঘরের বাজার আপনার জন্য এনেছে ঐতিহ্যবাহী ‘হানিকম্ব’।
-
Seeds
Organic Black Chia Seeds (USDA Certified) 500gm
৳ 1,200.00Original price was: ৳ 1,200.00.৳ 1,000.00Current price is: ৳ 1,000.00. Add to cartWhat are chia seeds?
Chia seeds are tiny black or white seeds derived from the Salvia hispanica plant, a member of the mint family native to Central America. These small seeds have been a part of human diets for over 5,000 years. Chia seeds were a staple food for the Aztecs and Mayans.
Organic Black Chia Seeds are small, oval-shaped, edible seeds boasting an impressive nutritional profile. Chia seeds are one of the best plant sources of omega-3 fatty acids and are naturally gluten-free, high in calcium and loaded with fiber.
Ancient civilizations viewed chia seeds as highly nutritious — a belief that’s backed by modern science. In fact, just 1 ounce (oz), which is 28 grams (g) or 2 tablespoons (tbsp) of chia seeds, contains:
- Calories: 138
- Protein: 4.7 g
- Fat: 8.7 g
- Alpha-linolenic acid (ALA): 5 g
- Carbs: 11.9 g
- Fiber: 9.8 g
- Calcium: 14% of the Daily Value (DV)
- Iron: 12% of the DV
- Magnesium: 23% of the DV
- Phosphorus: 20% of the DV
- Zinc: 12% of the DV
- Vitamin B1 (thiamine): 15% of the DV
- Vitamin B3 (niacin): 16% of the DV
-
Spice
Sreemangal’s Tea Gold /শ্রীমঙ্গল এর টি গোল্ড (৫০০ গ্রাম)
৳ 350.00Original price was: ৳ 350.00.৳ 299.00Current price is: ৳ 299.00. Add to cartSreemangal’s Tea Gold /শ্রীমঙ্গল এর টি গোল্ড (৫০০ গ্রাম)
-
Nuts
কাজু বাদাম/Cashew Nut Medium Size (৫০০ গ্রাম)
৳ 1,149.00Original price was: ৳ 1,149.00.৳ 999.00Current price is: ৳ 999.00. Add to cartবাদাম মানেই তা শরীরের জন্য ভালো। খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও, বাদামের স্বাস্থ্য উপকারিতা শরীরের অনেক সমস্যা সহজেই দূর করতে পারে। আর এটি যদি হয় কাজু বাদাম, তাহলে তো কোন প্রশ্নই নেই।পুষ্টিবিদরা বলছেন, কাজুতে রয়েছে ফাইবার এবং উপকারী অনেক উপাদান যেমন ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক এবং কপার। এছাড়াও, কাজুবাদামে ভিটামিন কে, ভিটামিন বি৬ ইত্যাদির মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ তাই, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে এবং ওজন কমানোর জন্য ডায়েটে রয়েছে, তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় কাজুবাদাম সুফল বয়ে আনবে।
-
Honey
ক্রিস্টাল হানি/Crystal Honey 1kg
৳ 1,100.00Original price was: ৳ 1,100.00.৳ 1,000.00Current price is: ৳ 1,000.00. Add to cartCrystal Honey/ক্রিস্টাল হানি ক্রিস্টালাইজেশন একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এটি মধুর গুণমানকে কোনোভাবেই প্রভাবিত করে না। তবে ক্রিস্টালাইজড মধু দানাদার হওয়াতে খাওয়ার সময় অনেকেই অস্বস্তি বোধ করেন তাই ঘরের বাজার এর “ক্রিস্টাল হানি’’ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে, প্রাকৃতিক পুষ্টিগুণ বজায় রেখে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াজাত করা হয় ফলে ঘরের বাজারের “ক্রিস্টাল হানি’’ সম্পূর্ন দানা বিহীন।
-
Masala
শাহী মসলা/Shahi Masala 250gm
৳ 999.00Original price was: ৳ 999.00.৳ 799.00Current price is: ৳ 799.00. Add to cartযেকোনো রান্নায় শাহী স্বাদ আসবে এবার এক মসলায়। বাছাইকৃত সেরা মসলার মিশ্রনে ও স্বাস্থ্যকর পরিবেশে তৈরি Ghorerbazar এর শাহী মসলা। মিষ্টি জিরা, ধনিয়া, লবঙ্গ, এলাচ,দারুচিনি, জায়ফল, জয়ত্রী, কাবাবচিনি, তেজপাতা, শাহী জিরা, লাল বস, আদা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, স্টার এনিস, পোস্তদানা, শাহী এলাচ, জিরাসহ বিভিন্ন মশলা দিয়ে তৈরি Ghorerbazar-এর শাহী মসলায় পাবেন বাটা মসলার স্বাদ। তাই রান্না নিয়ে চিন্তা আর না ! এবার রান্না হবে সহজ ও সুস্বাদু শাহী মসলার স্বাদে।তেহেরী থেকে কাচ্চি বিরিয়ানী, মাছ থেকে মাংস সহ যেকোন রান্নায় শাহী মসলা ব্যবহার রান্নায় আনবে সেরা স্বাদ। Ghorerbazar-এর শাহী মসলা মানেই মসলার অলরাউন্ডার।
-
Honey
সুন্দরবনের মধু/Sundarban Honey 1kg
৳ 3,000.00 Add to cartসুন্দরবনের (ম্যানগ্রোভ) মধুর বৈশিষ্ট্য:
সুন্দরবনের মধু আবহাওয়াগত কারণে সবসময় পাতলা হয় ।
- মৌসুষের শুরুতে সাদাটে দেখায় তবে সুন্দনবনের ফুল ও সময় পরিবর্তনের সাথে লালচে রঙ ধারণ করে।
- খেতে খুবই সুস্বাদু, হালকা টকটক মিষ্টি ও কিছুটা ঝাঝালো লাগে। মধুতে বুনো ঘ্রাণ থাকে।
- মধুর বোতলে ঝাঁকি লাগলে অনকে সময় ফেনা সৃষ্টি হয়।
- মধুর উপরে পোলেনের স্তর দেখা যায়।
- সুন্দরবনের মধুতে খলিশা, গরান, কেওড়া হরগোজা, পশুর, মঠগরান, কাকড়া, লতা ফুলের নেকটার থাকে।
- সুন্দরবনের মধু সিজনের শেষে আবহাওয়া গত কারনে কিছুটা পরিবর্তন হতে পারে।











